দক্ষিণ সুরমায় নিষি*দ্ধ ছাত্রলীগের মিছিলের পর সাবেক মেয়র কামরানের বাড়িতে পুলিশের অভি*যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

লন্ডন থেকে এ অভিযোগ করেছেন কামরানপুত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু

দক্ষিণ সুরমায় নিষি*দ্ধ ছাত্রলীগের মিছিলের পর সাবেক মেয়র কামরানের বাড়িতে পুলিশের অভি*যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৯:৪৫:১৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় নিষি*দ্ধ ছাত্রলীগের মিছিলের পর সাবেক মেয়র কামরানের বাড়িতে পুলিশের অভি*যান

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের পর মিছিলকারীদের খুঁজতে পুলিশ নগরীর ছড়ারপাড় এলাকায় সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িতে অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

লন্ডন থেকে এ অভিযোগ করেছেন কামরানপুত্র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু।

তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পুলিশ ছড়ারপাড়ে তাদের বাড়িতে অভিযান চালায় এবং তার খোঁজ করতে থাকে। তাকে না পেয়ে পুলিশ তার চাচাতো ভাই নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় শিপলু বলেন, ‘আমার চাচাতো ভাই একটি কিশোর ছেলে। যেখানে সে পড়াশোনা করে সেখানে কোনো ছাত্র রাজনীতি নেই। একটি মহলের ইন্ধনে আমাদের পারিবারিক ঐতিহ্য নষ্ট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশের দাবি, আটককৃত ওই শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ‘সোমবার রাতেই নগরীর ছড়ারপাড় এলাকা থেকে আকরাম আহমদ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে এবং খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘আকরাম আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন-এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে পরিবারের দাবি, পুলিশ কামরান পরিবারের সদস্যদের খুঁজতে গিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায়। শিপলু ও তার চাচাকে না পেয়ে তাদের আত্মীয় কিশোর আকরাম আহমদকে তুলে নিয়ে যায়। তারা এ ঘটনাকে ‘অন্যায় ও হয়রানি’ হিসেবে অভিযোগ করেছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক