সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ AM

সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৬:৪৯:০৫ PM

সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী

ফাইল ফটো


আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী।আজ বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির মঙ্গলবারের (১১ নভেম্বর) সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় রয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ মোট ১৯ জন আইনজীবী।

একই সভায় আরও ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর