মিষ্টি বরইয়ে মিষ্টু মিয়ার সফলতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মিষ্টি বরইয়ে মিষ্টু মিয়ার সফলতা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১১:২৮:৫৭ পূর্বাহ্ন

মিষ্টি বরইয়ে মিষ্টু মিয়ার সফলতা

জৈন্তাপুরে মিষ্টি বরই চাষে সাফল্য পেয়েছেন মিষ্টু মিয়া


 জৈন্তাপুর উপজেলায় এক সফল বরই চাষী মিষ্টু মিয়া। মিষ্টু মিয়ার মিষ্টি বরই বাগানের নাম ডাক স্হানীয়দের মুখে মুখে বিগত দুই মৌসুম ধরে। জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মোকামটিলা আলুবাগান এলাকায় নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই মিষ্টি বরই বাগান।

 মো. মিষ্টু মিয়ার মূল বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলায়।  কৃষির পাশাপাশি গরু ছাগলের খামার ছিলো তার। কৃষি প্রতিবেদন নিয়ে টিভিতে দেখতেন নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান। 

মিষ্টু মিয়া জানান, এই রকমই এক অনুষ্ঠানে কুল বরই চাষের প্রতিবেদন দেখে তার আগ্রহ জন্মে বরই চাষে। কিন্তু নরসিংদী জেলায় কোন পতিত জমির সন্ধান না পেয়ে বরই চাষের উপযুক্ত জমি খুঁজতে থাকেন। প্রথম দিকে হবিগঞ্জ জেলার মাধবপুরে জমির সন্ধান পেলেও শেষ পর্যন্ত সেখান থেকে ফিরে আসেন। 

পরে ২০২০ সালে জৈন্তাপুরের এক আত্মীয়ের সুবাদে জৈন্তা হিল রিসোর্টের উত্তর পশ্চিম দিকে বেশ কিছু পতিত ও বরই চাষে উপযোগী জমির সন্ধান পান। স্হানীয় বাসিন্দা আবু হানিফা ও ব্যবসায়ী শামিমের নিকট থেকে ১০ বছর মেয়াদি চুক্তিতে ১৮বিঘা জমিতে চাষ করে কুল বরইয়ের। শুরু থেকে ১৩০০ গাছের চারা রোপন করে প্রথম বছরেই গাছ ছোট থাকা অবস্থায় ফলন আসে। তবে সেই ফলন তুলনামূলক কম ছিলো। পরের বছর ২০২২-২৩ মৌসুমে ফল আসলে বাগানেই বিক্রি শুরু করেন। 

বলসুন্দরী ও আপেল কুল জাতের এই দুই প্রজাতীর বরই নজর কাড়ে স্হানীয় বাসিন্দাদের। যারা এখানে ঘুরতে এসে বরই কিনেন তাদের অধিকাংশই ফেইসবুকে ছবি পোস্ট করলে বাগানে এসেই সতেজ ফল কিনতে ভীড় জমায় ক্রেতারা।

 মিষ্টু মিয়া জানান, শুরুতে দুই মৌসুমে শুধু বাগান থেকে খুচরা পর্যায়ে ১২ লক্ষ টাকার বরই বিক্রি হয়েছে।

তবে প্রতিবছর বাগান পরিচর্যা খরচ বাবদ ব্যায় হয় ৭ লক্ষ টাকার মত। সারা বছর দুইজন শ্রমিক মাসিক বেতনে এবং ফল তুলার মৌসুমে  দেড় মাস সময়ে ১৫ থেকে ২০ জন শ্রমিক তার বাগানে কাজ করে। বাগান শুরু থেকে এই তিন বছরে তার বিনিয়োগ হয়েছে ৩০ লক্ষ টাকার মত। 

চলতি ২০২৩-২৪ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হলে ফেব্রুয়ারি নাগাদ ফল বিক্রি শুরু করবেন। এ বছর ফল বিক্রির লক্ষমাত্রা ২০ লক্ষ টাকা হবে বলে তিনি আশা করছেন। সেই হিসাবে বাগান শুরু থেকে মোট বিনিয়োগের মুল টাকা উঠে লভ্যাংশের পর্যায়ে যাবে বলে তিনি আশাবাদী। 

বলসুন্দরী ও আপেলকুল গাছ একবারে চারা রোপনের পর সঠিক পরিচর্যা করলে ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত ফলন আশা করা যায়। তবে এর জন্য নিয়োমিত পরিচর্যা, সেচ ও সার প্রয়োগ করতে হয় বলে তিনি জানান। 

মিষ্টু মিয়ার মিষ্টি বরই বাগান ফলের মৌসুম এলে কৌতুহলি মানুষের ভীড় লেগে থাকে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশের মনোরম দৃশ্য দেখা, সেই সাথে গার্ডেন ফ্রেশ বরই কিনতে জানুয়ারি, ফেব্রুয়ারিতে বাগানে খুচরা ক্রেতা সমাগম বাড়তে থাকে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, দীর্ঘদিন যাবৎ আলুবাগানের এই বিস্তীর্ণ এলাকার জমি অনাবাদি হিসেবে পড়ে থাকতো। মিষ্টু মিয়ার বরই বাগানের মাধ্যমে জমিগুলো কৃষির আওতায় আনা সম্ভব হয়েছে। কিন্তু কৃষক মিষ্টু মিয়া জৈন্তাপুরের স্হায়ী বাসিন্দা না হওয়ার কারণে কৃষি অফিস থেকে প্রদর্শনী দেয়া সম্ভব না হলেও তার বাগানে নিয়মিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক তদারকি ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া সব ট্যাকনিক্যাল সহায়তার পাশাপাশি ডিলার রেটে তিনি সার ক্রয় করতে পারেন সেই ব্যবস্হা করে দেয়া হয়েছে। ফলের মৌসুমে বিগত দুই বছরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে তিনি ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা একাধিকবার তার বাগান পরিদর্শন করেন বলে তিনি জানিয়েছেন।

ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী