সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০২:০৬:৫২ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ও ১৩ নভেম্বর রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি— কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিলের টহলদল সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করা হয়।

অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও তিনটি গাড়ি জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে জব্দকৃত মালামালের সিজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা সমপরিমাণ।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। জাল টাকা পাচার রোধ ও সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক