সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বি এন পি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার ভাষণ

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বি এন পি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৪:১৮:২৭ অপরাহ্ন

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বি এন পি

পতীকী ছবি


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় সাতটায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ হলে জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা