ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৮:৪৯:১৫ অপরাহ্ন

ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পৌর এলাকার ৫টি উচ্চ বিদ্যালয় ও ১৮টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পুরো পরীক্ষাকেন্দ্রে ছিল শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ, এবং নির্বিঘ্ন পরীক্ষা সম্পন্নে নেওয়া হয় কঠোর নজরদারি ব্যবস্থা। স্থানীয় শিক্ষক সমাজ এ উদ্যোগকে “শিক্ষা উন্নয়নের মাইলফলক” হিসেবে অভিহিত করেছেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে পৌরসভা নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র চক্রবর্তী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলাম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, স্টোরকিপার অজিত কুমার দাস, ইফতেহার আহমেদ, নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পৌর প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে এমন উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করছে।তারা ভবিষ্যতে আরও বেশি বিদ্যালয় ও শিক্ষার্থীকে এ কর্মসূচিতে যুক্ত করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক