পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জের উন্নয়ন মানে সিলেটের উন্নয়ন, সিলেটের উন্নয়ন মানে সুনামগঞ্জ সহ সারা জাতির উন্নয়ন। তাই সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।
২৭ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ 'লেন্স'র মোড়ক উন্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ইংরেজরা বলে 'এ পিকচার স্পিক্স আ থাউসেন্ড ওয়ার্ড' 'একটি ছবি হাজারো শব্দের কথা বলে'। ফটো সাংবাদিকদের ছবি কথা বলে। ফটো সাংবাদিকরা আছেন বলেই আমরা ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি।
তিনি বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ সমতুল্য কেউ নেই। তাঁর নেই কোনো অহংকার। আর এই নিরহংকার ভাব ছবির মাধ্যমেই তুলে ধরেন ফটোসাংবাদিকরা।
বিপিজেএ-এর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক'র সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিপিজেএ-এর কার্যনির্বাহী সহসাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য।
JA




