জৈন্তাপুর কানাইঘাটে প্রায় ১০ লাখ টাকার ভা র তী য় পণ্য আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুর কানাইঘাটে প্রায় ১০ লাখ টাকার ভা র তী য় পণ্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৫:০৮:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুর কানাইঘাটে প্রায় ১০ লাখ টাকার ভা র তী য় পণ্য আ ট ক

ছবি:নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিপ্রাখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায়  ১২০ বোতল বিদেশি মদ  আটক করে। আটককৃত মদ এর সিজারমূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা সমপরিমাণ। 

 এছাড়াও  ১৪ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায়  ২ টি ভারতীয় গরু , ২০০ কেজি সুপারী ও পন্য বহনকাজে ব্যবহারীত একটি  সিএনজি  জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৭,৭০,০০০/- (সাত লক্ষ সত্তর হাজার) টাকা সমপরিমাণ। বিজিবি সূত্রে জানা যায়,  উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি  কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক