গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১০:৪৯:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে  র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে  ‘কর্মস্থলে ডায়াবেটিস, সচেতনতা গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ও গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

পরে বেলা ১১টায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে পৌর সদরের নূর ম্যানশনের সামনে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ডায়াবেটিস সেন্টারে ফ্রি ডায়বেটিস পরীক্ষা করা হবে।

র‌্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন- এস এস ফার্মেসির সত্তাধিকারী মো: ছালিক আহমদ, আল আমিন ফার্মেসির সত্তাধিকারী মো: জাবেদ আহমদ, সমাজসেবক ইশতিয়াক আহমদ সুমন, সিল্ক ফার্মাসিউটিক্যালসের গোলাপগঞ্জ এরিয়া ম্যানেজার মিলাদ হোসেন টিটু, গোলাপগঞ্জ ফারিয়ার সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক