গোলাপগঞ্জে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০১:৪০:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে  দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জে আজ অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি বার্তার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেবেন উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কৌশল, আধুনিক সাংবাদিকতার প্রযুক্তি ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করবেন  এখন টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ গোলজার আহমদ।

এ ছাড়া আরো সেশন পরিচালনা করবেন-সাদিকুর রহমান সাকি, সিলেট প্রতিনিধি, চ্যানেল আই,মো. গোলজার আহমদ, সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব,আফরুজ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাব

আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ সাংবাদিকদের নিত্যনতুন অভিজ্ঞতা অর্জন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে গোলাপগঞ্জের সংবাদকর্মীরা আরও দায়িত্বশীল, দক্ষ ও মানসম্মত সাংবাদিকতা চর্চায় অনুপ্রাণিত হবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক