বিএনপি সরকার গঠন করলে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির

বিএনপি সরকার গঠন করলে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০২:০১:৪৫ পূর্বাহ্ন

বিএনপি সরকার গঠন করলে আধুনিক  স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে

ছবি:সংগৃহীত


বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর সারাদেশে সবার জন্য প্রান্তিক আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে নানাবিধি পরিকল্পনা গ্রহণ করা হবে। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’র মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। পাশাপাশি শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থাও থাকবে। 

তিনি শুক্রবার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন- সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। 

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো: আবেদ হোসেনের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কে এম দাউদ, হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে এম মুইজ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মোশাররফ হোসেন, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা: মুইজ উদ্দিন চৌধুরী লিজু, ফরেনসিক বিভাগের প্রধান ডা: মোস্তাক আহমদ রুহেল, সার্জারি বিভাগের প্রফেসর সায়েক আজিজ চৌধুরী, ডা: সাদিয়া মালিক চৌধুরী, চক্ষু বিভাগের ডা: কামরুল ইসলাম চৌধুরী, চর্ম ও যৌন বিভাগের ডা: তৌহিদুল ইসলাম ইমদাদ প্রমুখ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক