গোয়াইনঘাটে জু*য়া খেলার দায়ে ৪ জনের কা*রাদণ্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে জু*য়া খেলার দায়ে ৪ জনের কা*রাদণ্ড

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৩:০৫:৫৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে জু*য়া খেলার দায়ে ৪ জনের কা*রাদণ্ড


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় জাফলংয়ের মামার বাজারসহ একাধিক বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসের আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) এবং লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।

মোবাইল কোর্ট পরিচালনার সময় গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ, এএসআই রেজোয়ান মোল্লাসহ স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে যুবসমাজের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মোবাইল ফোন এখন মানুষের হাতের নাগালে, আর সেই সুযোগকে ব্যবহার করে অনেকেই অবৈধ জুয়া খেলায় জড়িয়ে পড়ছে। যা কেবল ব্যক্তির অর্থনৈতিক ক্ষতিই করছে না, বরং নষ্ট করছে নৈতিক মূল্যবোধ, পরিবারে তৈরি করছে অশান্তি ও সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা। আমরা চাই তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাক, তাদের প্রতিভা ও সময় যেন ইতিবাচক কাজে ব্যবহৃত হয়। কোনোভাবেই এই ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। সমাজের সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসে, তবে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে।

ইউএনও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আপনারা পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। নিজের ভবিষ্যতকে অন্ধকার করার মতো কাজ থেকে দূরে থাকুন। আমরা সবসময়ই তরুণদের পাশে আছি, তবে অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক