সিলেটে ডেঙ্গু বাড়ছে ,১৫ দিনে আ ক্রা ন্ত ৮১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সিলেটে ডেঙ্গু বাড়ছে ,১৫ দিনে আ ক্রা ন্ত ৮১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৩:৩২:০৮ অপরাহ্ন

সিলেটে ডেঙ্গু বাড়ছে ,১৫ দিনে আ ক্রা ন্ত ৮১

ফাইল ফটো


সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১৫ দিনে প্রায় ৮১ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮১ জন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে। 

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭১ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন এবং হবিগঞ্জে ২১৬ জন রোগী সনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৫ জন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক