আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিলেট বিভাগীয় রিজিওনাল মিট সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিলেট বিভাগীয় রিজিওনাল মিট সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৩:৫৬:৩৯ অপরাহ্ন

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিলেট বিভাগীয় রিজিওনাল মিট সম্পন্ন

ছবি:নিজস্ব


সিলেট শহরের একটি আভিজাত্য হোটেলের হলরুমে জহুরুল ইসলাম কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ও আফতাব হ্যাচারী লিমিটেডের আয়োজনে সিলেট বিভাগীয় রিজিওনাল মিট গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মাহবুবুর রহমান সরকার। সিলেট রিজিওনাল কো-অর্ডিনেটর দাউদে হেলাল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ সৈয়দ আকাশ, ছাব্বির আনোয়ার, প্রফেসর বশির আহমদ ও মামুন আহমদ।এ ছাড়াও সিলেট বিভাগের ডিলারদের মধ্যে জুয়েল আহমদ, সুহেল আহমদ, রাশেদ আহমদ, তোফাজ্জল হক, সুজিত কুমার ও শরিফ আহমদসহ বিভিন্ন পর্যায়ের ফিড পরিবেশক, কোম্পানির কর্মকর্তা–কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পশু ও পোলট্রি খাদ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বাজার ব্যবস্থাপনা ও ডিলার সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক