সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে দু*র্বৃত্তের আ*গুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে দু*র্বৃত্তের আ*গুন

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ১২:৩৪:২০ অপরাহ্ন

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে দু*র্বৃত্তের আ*গুন


সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। 

রবিবার (১৬ নভেম্বর) রাত ৩টার পর এই দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। তবে কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর আমরা জেনেছি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক