বাড়ির পাশে গর্ত করে পাথর উত্তোলন, অভিযানে জব্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বাড়ির পাশে গর্ত করে পাথর উত্তোলন, অভিযানে জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৩:১৫:০৯ পূর্বাহ্ন

বাড়ির পাশে গর্ত করে পাথর উত্তোলন, অভিযানে জব্দ

জৈন্তাপুরের গোয়াবাড়ি থেকে জব্দকৃত পাথর


জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে বাড়ির পাশে গর্ত করে পাথর উত্তোলনকালে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর উত্তোলনের সম্পৃক্ততার কারণে স্থানীয় আব্দুর রহমানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে গোয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়।  এ সময় বিভিন্ন টিলা ও  বাড়ির উঠান ও পিছনে বড় বড় গর্ত করে পাথর তুলে মজুদ করে রাখা হচ্ছিলো। 

অভিযানে মজুদকৃত পাথরগুলো  জব্দ করে  ডিআই পিকআপ যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আনসার সদস্য ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, গোয়াবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব বর্ষের অসংখ্য ঘর রয়েছে। এর বাইরেও সরকারী খাস জমিতে দীর্ঘদিন যাবৎ বাড়িঘর তৈরী করে অনেকে বসবাস করে আসছে। 

একটি পাথর খেকো চক্রের নেতৃত্বে এই সমস্ত এলাকায় মানুষের দারিদ্র্যতার সুযোগে বাড়ি ঘরের আশপাশে গর্ত করে পাথর উত্তোলন ও ক্রয়  বিক্রয়ে নিয়োজিত তারা। এর আগেও বহুবার প্রশাসনের উদ্যোগে অভিযান চালালেও ফের সক্রিয় হয়ে উঠে চক্রটি।

তিনি আরো জানান, পাথর বহন কাজে নিয়োজিত গাড়িসহ চলতি মাসেই বেশ কয়েকটি গিড়ি জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু তার পরেও অতিরিক্ত লোভে পড়ে মানুষ নিজের বাড়ির আশপাশে গর্ত করা অব্যাহত রেখেছে। তিনি বলেন, আজকের অভিযানে পাথর জব্দ করার পাশাপাশি একজনের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। পরিবর্তীতে বাড়ির আশপাশে গর্ত খোঁড়াখুঁড়ি বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন সহ জড়ীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী