সিলেটে ভা*রতীয় পেঁয়াজ ও সিরাপসহ আ*টক ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সিলেটে ভা*রতীয় পেঁয়াজ ও সিরাপসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০২:৪১:০০ অপরাহ্ন

সিলেটে ভা*রতীয় পেঁয়াজ ও সিরাপসহ আ*টক ২


সিলেটে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ইসকফ সিরাপ এবং অপরজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট মহানগর এলাকায় পৃথক অভিযানে অবৈধ ভারতীয় পেঁয়াজসহ একজনকে আটক করে ডিবি। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শাহপরাণ (রহ.) থানার সুরমা গেট বাইপাস এলাকার তামাবিল সড়কের নেছারাবাদ নার্সারির সামনে স্থাপিত চেকপোস্টে একটি পিকআপ তল্লাশি করে ৩ হাজার ৯৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা।

এ ঘটনায় সিলেট শহরের সাদারপাড়া কলোনি এলাকার মোহাম্মদ আল-আমিনকে আটক করা হয়। জব্দ করা পিকআপ ও পেঁয়াজ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৬৬ বোতল ইসকফ সিরাপসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে নজরদারি শুরু করে। 

গত শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাটের দিক থেকে একজন ব্যক্তি কালো রঙের একটি স্কুলব্যাগ নিয়ে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখা গেলে তাকে থামার নির্দেশ দেওয়া হয়। সে সময় তিনি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান যে তার ব্যাগে মাদক দ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরে ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় হিসেবে র‌্যাব জানায়, তিনি হবিগঞ্জের মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকার শিরপ্রসাদ পাচির ছেলে মোহন পাচি (২০)। তিনি সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত আলামতসহ আটক মোহনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক