গোয়াইনঘাট জাফলংয়ে সাদাপাথর লু ট পাটের ঘটনায় আ ট ক-১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

গোয়াইনঘাট জাফলংয়ে সাদাপাথর লু ট পাটের ঘটনায় আ ট ক-১

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৪:৫৯:০১ অপরাহ্ন

গোয়াইনঘাট জাফলংয়ে সাদাপাথর লু ট পাটের ঘটনায় আ ট ক-১

ছবি:নিজস্ব


সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)–কে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুই মাদক সেবনকারী ব্যক্তিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং দীর্ঘদিন পলাতক ছিল। গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।উল্লেখ্য, গত ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক