জৈন্তাপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৪:০৮:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১

জৈন্তাপুরে মদসহ একজনকে আটক করে পুলিশ


জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নাসির উদ্দিন (৩০) উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আমবাড়ী এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। তিনি পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দূপুর ২ টায় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় আলিফ ট্রান্সপোর্টে অভিযান চালায় পুলিশ। 

জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে নাসির উদ্দিনের উপস্থিতিতে ট্রান্সপোর্ট অফিসে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে কার্টনে মোড়ানো অবস্থায় ৪৫ বোতল ম্যাকডোনাল্টস ব্লু ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিদেশি মদ সহ একজন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী