সিলেটে মধ্যরাতে আ*গুনে পু*ড়ল ১৩টি গাড়ি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সিলেটে মধ্যরাতে আ*গুনে পু*ড়ল ১৩টি গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১২:৪৪:৩৭ অপরাহ্ন

সিলেটে মধ্যরাতে আ*গুনে পু*ড়ল ১৩টি গাড়ি


সিলেটে গাড়ি মেরামতের দোকানে আগুন লেগে এক্স নোহা, মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ ১৩টি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আগুনে পুড়ছে ২টি ব্যবসাপ্রতিষ্ঠান।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে লাগা এই আগুনে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও ২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহতের হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এটি পরিকল্পিত না কি দুর্বৃত্তদের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, স্থানীয়রা আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীও আগুন নেভাতে সহায়তা করে। রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়ি পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়। এর পাশাপাশি আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ভেতরে কোনো দাহ্য পদার্থ আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া বলেন, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়, পরে আগুন বিস্তৃত হওয়ায় আরও তিনটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ওয়ার্কশপে কেউ আহত বা নিহত হয়নি। রাত হওয়ার কারণে মালিকও সেখানে উপস্থিত ছিলেন না। এখানে মোট ১০টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল ছিল। মূলত গাড়ির গ্যারেজ থেকে আগুনের শুরু হয় এবং সম্ভবত শর্ট সার্কিটের কারণে বিস্তার ঘটে। তবে সঠিক কারণ নির্ধারণ করতে প্রত্যক্ষদর্শীর তথ্যসহ তদন্ত চালানো হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক