সিলেটে মায়ের হ*ত্যাকারী ছেলে গ্রে*প্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সিলেটে মায়ের হ*ত্যাকারী ছেলে গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০১:৩২:০৮ অপরাহ্ন

সিলেটে মায়ের হ*ত্যাকারী ছেলে গ্রে*প্তার


সিলেটের গোয়াইনঘাটে র‌্যাব-৯ এর অভিযানে মাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, ২০০৫ সালে হবিগঞ্জের নবীগঞ্জে সংঘটিত ওই হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন ফজল মিয়া। অভিযোগ রয়েছে, তিনি ঘরের ভেতরে দেহ এবং বাইরে মাথা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে হবিগঞ্জ আদালত মামলাটিতে ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

ওই রায় কার্যকর করার লক্ষ্যে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি–৩, হবিগঞ্জের যৌথ একটি দল রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত ফজল মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক