সিলেটের বালাগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চুরির একটি মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদের তত্ত্বাবধানে পুলিশের এসআই সৌরভ সাহা ও বিনয় ভূষন চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ৫৬ ঘণ্টার পরিকল্পিত তদন্ত ও প্রযুক্তির সহায়তায় রবিবার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে চোরচক্রের অবস্থান শনাক্ত করে ২টি সিএনজিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয় দুই আসামিকে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলামিন (৪০) ও আব্দুল আজিজ (৩৪)। তারা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরির সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জৈন্তা বার্তা/আরআর




