শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৭:১৪:৫১ অপরাহ্ন

শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ

ছবি:সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে এবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রোববার রাতে প্রকাশিত নির্বাচনী আচরণবিধিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আচরণবিধি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ডোপ টেস্টের নমুনা দিতে হবে। টেস্টের রসিদ মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে নির্বাচন কমিশনে।

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে কমিশনের রিভিউ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

অনলাইন প্রচারে কঠোর নিয়ম

আচরণবিধির ৫ নম্বর অনুচ্ছেদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে- শুধুমাত্র ইতিবাচক ও আইনসিদ্ধ উপায়ে প্রচার চালানো যাবে, ব্যক্তিগত আক্রমণ, গুজব, মানহানিকর বক্তব্য, অশালীন মন্তব্য, উসকানি বা ধর্ম-বর্ণ-রাজনৈতিক অনুভূতিতে আঘাত হানে এমন কনটেন্ট নিষিদ্ধ, নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ

এই বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনের মনিটরিং সেল সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলা, পেজ বা গ্রুপ বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

আচরণবিধির অনুচ্ছেদ–১৮ অনুযায়ী, নিয়ম ভাঙলে প্রার্থী বা জড়িত ব্যক্তি- সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের নিয়মে অন্য কোনো দণ্ডের সম্মুখীন হতে পারেন।

নির্বাচন পরিচালনা ও ফলাফল সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক