সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:০৯:০২ অপরাহ্ন

সিলেট–৪ : হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দাবিতে কোম্পানীগঞ্জে মিছিল

ছবি:সংগৃহীত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে এ মিছিল-সমাবেশ হয়।

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে এবং হাকিম চৌধুরীর মনোনয়ন দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনউল্লাহ এবং পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আজিজুল ইসলাম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, কমর উদ্দিন, এখলাছুর রহমান, জমশিদ আলী, যুবদল নেতা রফিক আহমদ, আলমগীর হোসেন, সরকুম আলাদা, আলী হোসেন, রহিম উদ্দিন, পারভেজ আহমদ, হেলাল উদ্দিন ও তেরা মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন-‘কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট–জৈন্তাপুরের মানুষের সুখ–দুঃখে সবসময় ছিলেন হাকিম চৌধুরী। তাঁকে সিলেট–৪ আসনে ধানের শীষের প্রার্থী করা হলে বিজয় নিশ্চিত।’

স্থানীয় নেতা-কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মনোনয়ন বিবেচনার অনুরোধ জানান তারা।

সমাবেশ শেষে হাকিম চৌধুরীর সমর্থনে শ্লোগানে মহাসড়ক এলাকা মুখর হয়ে ওঠে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক