ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:৪৯:১৬ অপরাহ্ন

ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর  দীপের ম*রদেহ

ছবি:সংগৃহীত


মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মৃত্যুবরণ করা সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ মঙ্গলবার দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

দীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব জানান, ফ্লাইটজনিত ত্রুটির কারণে নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার মরদেহ পাঠানো সম্ভব হচ্ছে না। নতুন ফ্লাইট নিশ্চিত হলে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি পুনরায় জানানো হবে।

এর আগে দিবাকর তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুরে বিমানযোগে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর তা সরাসরি হবিগঞ্জের পুটিজুরী এলাকায় নেয়া হবে এবং সেখানে দীপের শেষকৃত্য সম্পন্ন হবে।

গত মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া যান দীপঙ্কর দাস দীপ। গত বুধবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুয়ালালামপুরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সিলেটের গোপালটিলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন দীপ। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক দৈনন্দিন জীবন নিয়ে তার হাস্যরসাত্মক কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর ভিডিওতে মা ও পরিবারের সদস্যরাও নিয়মিত অংশ নিতেন।

সিলেটে তাঁর অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী শেষবারের মতো দীপকে দেখতে চাইলেও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ সিলেটে আনা হবে না। মরদেহ দেশে পৌঁছালে সরাসরি হবিগঞ্জের পুটিজুরীতেই শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক