খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১০:১৪:১৫ অপরাহ্ন

খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস

ছবি:সংগৃহীত


সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় তিনি হঠাৎ খাদিম এলাকার বিভিন্ন চা-বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের কাজের বাস্তবতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

খন্দকার মুক্তাদির চা-শ্রমিকদের পাশে বসে চা পান করেন, গল্পে মেতে ওঠেন এবং সবার সঙ্গে সেলফিও তোলেন। শ্রমিকরা জানান, ভোরের আলো ফোটার আগেই তারা কাজে বের হন। দীর্ঘ পথ হেঁটে বাগানে গিয়ে চা-পাতা তোলেন। কম মজুরি, রেশন সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার অভাবসহ নানা সমস্যার কথা তারা মুক্তাদিরের কাছে তুলে ধরেন।

এসময় খন্দকার মুক্তাদির বলেন,‘চা-শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বেতন, রেশন, শিক্ষা–স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা হবে। চাকরির স্থায়িত্ব ও জমির স্থায়ী বরাদ্দসহ সব ন্যায্য অধিকারের জন্য আমরা কাজ করবো।’

তাঁর সঙ্গে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক