১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১০:৩৩:৪৩ অপরাহ্ন

১৩ বছর ধরে মেয়ে হ*ত্যার ন্যায়বি*চারের আশায় আদালতে ঘুরছেন সেলিনা বেগম

ছবি:সংগৃহীত


১৩ বছর ধরে মেয়ে হত্যার ন্যায়বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরছেন বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ ফতেহপুর গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী সেলিনা বেগম। স্বামীকে রহস্যজনকভাবে হারানোর অল্প কিছুদিন পরই জমি-বিরোধের জেরে খুন হন তাঁর স্কুলপড়ুয়া মেয়ে সুমনা আক্তার (১৪)। সেই থেকে ন্যায়বিচারের প্রত্যাশায়  অশ্রুসিক্ত দিনই এখন তাঁর জীবনের অংশ।

সেলিনা বেগম জানান, মাত্র সাড়ে চার শতক জমি নিয়ে বিরোধের কারণে তাঁর স্বামী আবুল কালাম রহস্যজনকভাবে মারা যান। একই বিরোধের জেরে ২০১২ সালের ১৯ নভেম্বর সকালে প্রতিপক্ষের হামলায় নিহত হয় মেয়ে সুমনা। তিনি নিজে বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সমসুল ইসলাম, মখলিছুর রহমান, আব্দুল খালিক, মাসুক আহমদ, সাবিনা ইয়াছমিন ও রিমা বেগমকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দিলে মামলাটি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন হয়। কিন্তু এরপর উচ্চ আদালতের বিভিন্ন স্থগিতাদেশে মামলার বিচার দীর্ঘদিন আটকে থাকে। সম্প্রতি আদালত স্থগিতাদেশ অগ্রাহ্য করে নির্ধারিত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তবে আসামিপক্ষ এখনও নানা অজুহাতে সময় চাইছে বলে অভিযোগ বাদীপক্ষের।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন,‘আসামিপক্ষ বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে টালবাহানা করছে।’

সেলিনা বেগম জানান, দীর্ঘ ১৩ বছরের এই লড়াইয়ে তিনি প্রায় সর্বস্ব হারিয়েছেন। অর্থশক্তি ও সামাজিক প্রভাবের কাছে তাঁর কান্না আজ অসহায়। তিনি রাষ্ট্র ও আদালতের কাছে দ্রুত ন্যায়বিচার এবং মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২০ নভেম্বর সেলিনা বেগম বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ১৫, তারিখ: ২০-১১-২০১২)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক