জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও গরু উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও গরু উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৬:০০:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও গরু উদ্ধার

জৈন্তাপুরে জব্দ করা ভারতীয় চিনি ও গরু


জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী পৃথক পৃথক  অভিযানে ৮৮২ কেজি ভারতীয় চিনি ও ৮টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ অক্টোবর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত যশপুর নয়াবস্তি গ্রামে রাজবাড়ী খেলার মাঠের উত্তর প্রান্তে ঘিলাতৈল জৈন্তাপুর সড়কে অভিযান পরিচালিত হয়।

ভোর সাড়ে ৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযানে ৮টি ভারতীয় গরু আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুর সাথে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।

এর আগে শুক্রবার গভীর রাত সাড়ে তিন ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একই ইউনিয়নের গোয়াবাড়ী নামক স্হান হইতে রুবেল মিয়ার বসত বাড়ী থেকে ৮৮২ কেজি  চিনি উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় রুবেল মিয়া পলাতক ছিলো।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম পৃথক পৃথক  অভিযানে ৮৮২ কেজি ভারতীয়  চিনি ও ৮টি গরু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী