জৈন্তাপুরে আটক ভারতীয় গরু
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ৬ টি গরু আটকের পর বিকেলে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
শুক্রবার ( ২৭ অক্টোবর) সকাল ৭ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্র সম্মুখে একটি ডিআই পিকআপে করে পাচারের সময় গরুগুলোকে আটক করা হয়।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা চালক ও চোরাকারবারিরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরে আটককৃত গরুগুলো সহ পাচারকাজে ব্যবহারীত গাড়িটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
বিকেল ৩ টায় আটককৃত গরুগুলোর উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের উপস্থিতিতে নিলামে স্হানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।
ছয়টি ভারতীয় গরু আটক ও উন্মুক্ত নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।
ডিডি




