বিশ্বনাথে গুণীজন সংবর্ধনা- সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন ছয় ব্যক্তি ও দুই সংগঠন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশ্বনাথে গুণীজন সংবর্ধনা- সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন ছয় ব্যক্তি ও দুই সংগঠন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১১:৩৯:০০ অপরাহ্ন

বিশ্বনাথে গুণীজন সংবর্ধনা- সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন ছয় ব্যক্তি ও দুই সংগঠন

ছবি:সংগৃহীত


সামাজিক উন্নয়ন, মানবসেবা ও স্বেচ্ছাশ্রমে বিশেষ অবদান রাখায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে ছয়জন গুণী ব্যক্তিসহ দুইটি সামাজিক সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় টেংরা গ্রামের খান ফাউন্ডেশনের পরিচালক ও টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহেদ খান-এর বাড়িতে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক
আব্দুল হামিদ–এর সঞ্চালনায় এবং অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে  যে ছয়জন ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, প্রবীণ শিক্ষক ও সমাজসেবক, শালিস ব্যক্তিত্বসহ আরও কয়েকজন।

এছাড়া দুটি  সংগঠন- ,টেংরা তাফসিরুল কুরআন পরিষদ, লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা কেও সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনার আয়োজন করে মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক টেংরা এবং পার্কের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বশির উদ্দিন।

দুটি সংগঠনই দীর্ঘদিন ধরে এলাকার আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাশ্রমমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবাসী হয়েও গ্রামের উন্নয়নে কাজ করায় আয়োজকরা এ সংবর্ধনার আয়োজন করে।

গ্রামের শতশত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গুণীজনকে সম্মানিত করার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরও যেন এভাবে সম্মাননা দেওয়া হয়-এমন প্রত্যাশা জানান তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন
নাদিম আহমদ।

বক্তব্য দেন- প্রবীণ মুরব্বি আব্দুল ওয়াহিদ প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মো. শাহিন উদ্দিন, জাহিদ খান, ব্যাংক কর্মকর্তা আল জাহান, ইউকে বাংলার পরিচালক আবু বকর, মিডিয়াকর্মী শাহাদাত হোসেন, কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিব খান, ডাচ্–বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষক কামরুল ইসলাম, সংগঠনের নেতা তামিম সুমন ও মুস্তফা মারুফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক