নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০১:০৯:৫০ পূর্বাহ্ন

নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বিকাল সাড়ে ৩টায় প্রধান আহবায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম সাহেদের পরিচালনায় সভায় আসন্ন  নির্বাচন সুষ্টভাবে পরিচালনার  স্বার্থে কমিটিতে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন মাহবুবুর রহমান চৌধুরী ও এনামুল হক এনাম।
এসময় আহবায়ক শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।  সভায় সংবিধান প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ ও  নির্বাচন আয়োজনের জন্য  তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন, মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী জানান,  গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের একটি সুন্দর প্লাটফর্ম উপহার দিতে ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে শীঘ্রই সদস্য আহবান করা হবে। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক