দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দরগাহ মাদ্রাসায় দোয়া মাহফিল

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১০:০২:২৬ অপরাহ্ন

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন

ছবি:সংগৃহীত


দরগাহ মাদ্রাসার প্রবীণ ও প্রখ্যাত শিক্ষক মাওলানা তজমমুল আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২২ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে তাঁর জানাযার নামাজ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এবং পরে গ্রামের বাড়িতেই দাফন সম্পন্ন করা হয়।

তিনি দরগাহ মসজিদের সাবেক ইমাম মরহুম আরিফ বিল্লাহ হাফেজ মাওলানা আকবর আলী (রহ.)-এর ভাগিনা এবং সিলেট দরগাহ মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র ও দীর্ঘ ৩৭ বছরের শিক্ষক ছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদে দরগাহ মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে।

ইন্তেকালের খবর পাওয়ার পর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন এর নেতৃত্বে শিক্ষকবৃন্দের একটি দল জানাযায় অংশ নিতে মরহুমের গ্রামের বাড়িতে যান। মাদ্রাসায় অবশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নেন-মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন, মুফতি আবুল খায়ের, মাওলানা আতাউর রহমান পাকিস্তানি, মাওলানা আব্দুল হালিম, মাওলানা সামছুল ইসলাম, মুফতি রশিদ আহমদসহ শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থী।

সবার পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামের দোয়া করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক