সিলেট বিভাগে মোট ভোটার ৯১ লাখ ৬৮ হাজার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সিলেট বিভাগে মোট ভোটার ৯১ লাখ ৬৮ হাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ১২:২৮:০৫ পূর্বাহ্ন

সিলেট বিভাগে মোট ভোটার   ৯১ লাখ ৬৮ হাজার

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন সিলেট বিভাগে নারী ভোটারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এই বৃদ্ধির ফলে স্থানীয় ও জাতীয় নির্বাচনে মহিলাদের ভোটের প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলায় মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ এবং মহিলা ভোটার ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮। হিজড়া ভোটার রয়েছেন ১৮। বিশেষভাবে লক্ষ্য করা যায়, পুরুষ ভোটারের সংখ্যা আগের মতোই স্থিতিশীল থাকলেও মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। 

সুনামগঞ্জে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩, যার মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ এবং হিজড়া ভোটার ৩৩। 

মৌলভীবাজারে মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৯ হাজার ৮১৩, মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ এবং হিজড়া ভোটার ৮। 

হবিগঞ্জে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯, যেখানে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ এবং হিজড়া ভোটার ২৮। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক