জৈন্তাপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ ট্রাক আ ট ক: গ্রে প্তা র ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ ট্রাক আ ট ক: গ্রে প্তা র ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৪:৫৫:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকসসহ ট্রাক আ ট ক: গ্রে প্তা র ১

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি ট্রাক আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার চাংগিল এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর ৩টা ৩০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে টহল দল ধাওয়া করে ভোর ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক থেকে ট্রাকসহ চালককে আটক করতে সক্ষম হয়।

ট্রাকে লুকানো ছিল বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ট্রাকটি তল্লাশির সময় পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, গার্নিয়ার ব্রাইট ফেসওয়াশ, মেহেদী, ক্লোপ জি ক্রিম, মেলনোর ক্রিমসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। ট্রাক ও কসমেটিকস মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।



এ ছাড়াও সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক টহল দল উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮টি ভারতীয় গরু, ১৪০ বিড়া পান ও ২৪০ কেজি সুপারি জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৬ লাখ ২৯ হাজার টাকা।

সব মিলিয়ে চলমান অভিযানে মোট ১ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকার চোরাচালানি মালামাল আটক হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক আসামি, কসমেটিকস ও ট্রাক আইনগত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দকৃত গরু, পান ও সুপারি কাস্টমসের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক