কোম্পানীগঞ্জে বি এন পি নেতার কারামুক্তিতে এলাকাবাসীর গণসংবর্ধনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বি এন পি নেতার কারামুক্তিতে এলাকাবাসীর গণসংবর্ধনা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৫:০৭:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বি এন পি নেতার কারামুক্তিতে এলাকাবাসীর গণসংবর্ধনা

ছবি:নিজস্ব


প্রায় ২মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে হাজারো জনতা তাকে গাড়ি বহরে করে এগিয়ে নিয়ে আসে। এরপর দুপুরে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে

অত্র প্রতিষ্ঠান ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দেন এলাকাবাসী।

ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক  সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সংবর্ধিত অতিথি সাহাব উদ্দিন।

কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন,  জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজলা যুবদলের সদস্য মানিক মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক