মোগলাবাজারে ১৬ লাখ ৫০ হাজার টাকার ভা*রতীয় অ*বৈধ জিরাসহ ৩ জন গ্রে*ফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

মোগলাবাজারে ১৬ লাখ ৫০ হাজার টাকার ভা*রতীয় অ*বৈধ জিরাসহ ৩ জন গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৯:০৮:৫৬ অপরাহ্ন

মোগলাবাজারে  ১৬ লাখ ৫০ হাজার টাকার ভা*রতীয় অ*বৈধ জিরাসহ ৩ জন গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৩০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এসময় একটি বড় ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়।

শনিবার রাত আনুমানিক ৮.৫৫ মিনিটে এসআই (নিঃ) রাজীব পাল সঙ্গীয় ফোর্সসহ মোগলাবাজার থানাধীন নৈখাই এলাকায় হাজী মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এসময় ট্রাকযোগে পাচারের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- জুবায়ের আহমদ (৫৪), পিতা-কুটু মিয়া, মাতা-রাবেয়া খাতুন, গ্রাম-কালাগুল, ছয়াবর বটেশ্বর, থানা-শাহপরান (রহ.), সিলেট।
হেলাল উদ্দিন (ড্রাইভার) (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত বালি বেগম, গ্রাম-পেচারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।

ও  আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর (১৫)।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক