সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৯০ লক্ষ টাকার চো*রাচালানীর পণ্য জ*ব্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৯০ লক্ষ টাকার চো*রাচালানীর পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০১:৩৫:২১ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৯০ লক্ষ টাকার চো*রাচালানীর পণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ,  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। 
অভিযানটি সিলেট ও  সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল—সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়।
এ সময় অভিযানে ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দকৃত রসুন, শিং মাছ এবং বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ নৌকা আটক করা হয়।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামালের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক