গোয়াইনঘাটে আমন ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর কৃষকরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে আমন ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৪:০২:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আমন ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর কৃষকরা

গোয়াইনঘাটে আমন ধানের বাম্পার ফলন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এ বছর বন্যার প্রকোপ কম হওয়ায় আমনের ফলন অত্যন্ত ভালো হয়েছে।বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।সবুজ ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন।

কৃষকরা বলছেন, মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় এ বছর আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে ছিল। ধানের চারা থেকে থোর বের হয়ে হলুদ ও বাদামী বর্ণ ধারণ করেছে।সোনালী ধানের শীষে ভোরের শিশিরে যেন মুক্তা ঝরছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার  ফসলের মাঠের কোথাও ফাঁকা নেই এক খণ্ড জমি। যত দূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষ্যৎ নির্ভর করছে। তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটি কৃষির নির্ভর। সবচেয়ে বেশি চাষ হয় রোপা আমন। প্রতিটি মাঠে শোভা পাচ্ছে কোথাও লালচে সবুজ, আবার কোথাও পুরোটায় লালচে রোপা আমনের সোনালী শীষ। প্রতিদিনই পাল্টে যাচ্ছে মাঠে থাকা ধানের চেহারা। নতুন ধানের আগমনী বার্তা কৃষকের পরিবারে এনেছে আনন্দের ঢেউ। রূপায়িত আমন ধান কাটা ও গোলায় তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর আমনের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়েও এবার ১৭ হাজার ৭৩৫ হেক্টরের বেশি জমিতে আমন ধানের চাষ করেছেন কৃষকরা। স্বল্প জমিতে পোকার আক্রমণ দেখা দিলেও বৃষ্টির কারণে সেই সমস্যারও সমাধান হয়েছে। এখন গাঢ় সবুজ রং ধারণ করেছে ধানের খেত। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ পরিচর্যায় কোনো কমতি নেই। কৃষক ধানের জমির চারদিক ঘুরে শান্তির নিশ্বাস ফেলছেন। এ বছর ফলনও ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায়, উপজেলার বিভিন্ন মাঠে আগাম রোপণকৃত ধান অল্প অল্প জায়গায় কাটা হচ্ছে। কয়েকদিনের মধ্যে পুরো দমে কাটা মাড়াই শুরু হবে।

উপজেলার বিভিন্ন কৃষকরা বলছেন, ধানের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে। উপজেলার আরও কয়েকজন কৃষক জানান, কত কষ্ট করে আমরা এই ফসল ফলাই। এ বছর বন্যা কম হওয়ার কারণে একটু আগেই ধান রোপন করেছি, ধানের পরিচর্যা শেষে এখন আমরা ধান কেটে গোলায় তোলার স্বপ্ন দেখছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, এ বছর বন্যা কম হওয়ায় রোপায়িত আমন ধানের ফলন ভালো হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অল্প অল্প কাটা শুরু হয়েছে।আগামী ১০ দিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটা শুরু হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী