জুড়ীর ফুলতলায় মোস্তফা মেম্বারের মায়ের ইন্তে*কাল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

জুড়ীর ফুলতলায় মোস্তফা মেম্বারের মায়ের ইন্তে*কাল

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৯:৪৬:১০ অপরাহ্ন

জুড়ীর ফুলতলায় মোস্তফা মেম্বারের মায়ের ইন্তে*কাল

ছবি:সংগৃহীত


জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা মিয়ার মা বরকতুন নেছা আর নেই। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ফুলতলার কোনাগাঁও গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল শত বছরের ওপরে। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় ফুলতলার মধ্য কোনাগাঁও জামে মসজিদসংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, জানাজায় অংশ নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অপরদিকে, মরহুমার মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক