‘যারা সরকারের উন্নয়নকে ম্লান করতে চায় তারা মীর জাফরের প্রেতাত্মা’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি হাবিব

‘যারা সরকারের উন্নয়নকে ম্লান করতে চায় তারা মীর জাফরের প্রেতাত্মা’

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৪:৫৯:৩০ পূর্বাহ্ন

‘যারা সরকারের উন্নয়নকে ম্লান করতে চায় তারা মীর জাফরের প্রেতাত্মা’


সিলেট-৩ আসনে এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, “সরকারের উন্নয়ন দেখেও যারা না দেখার ভান করে তারা দেশের মানুষের মঙ্গল চায় না। এক শ্রেণির লোক আছে তারা দেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না। তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা সরকারের উন্নয়নকে ম্লান করতে চায় তারা মিরজাফরের প্রেত্মা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমি সিলেট-৩ আসনে নির্বাচিত হয়ে ওয়াদ মোতাবেক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছি। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান।

২৮ অক্টোবর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ২টি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার মিলাদ আহমদ এর সভাপতিত্বে ও রুহুল ইসলাম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, জেলা যুবলীগ সদস্য সোহেল আহমদ কর্ণেল, সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির সভাপতি শাহ দেলওয়ার হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ময়নুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল গফফার, যুবলীগ নেতা হেলাল আহমদ, সাইদুর রহমান, মুরব্বী মনসুর আহমদ, লিয়াকত আলী, মখলেছুর রহমান, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ। সড়ক দুটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী