আজ বড়লেখা মুক্ত দিবস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

আজ বড়লেখা মুক্ত দিবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৮:৪৮:৫৮ অপরাহ্ন

আজ বড়লেখা মুক্ত দিবস

ছবি:সংগৃহীত


১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমে জাগ্রত হয়ে বড়লেখাবাসী জেগে উঠে রণহুঙ্কারে। নয় মাস যুদ্ধের পর  ১৯৭১ সালের ৬ ডিসেম্বর  আজকের দিনে মৌলভীবাজারের বড়লেখা অঞ্চল পাকহানাদার  মুক্ত হয়।

এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে বড়লেখা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শীল, মুক্তিযোদ্ধা তপন আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিটু, আব্দুল ফাত্তাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ প্রমুখ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক