চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৫ PM

চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৫:২৫:৩৮ PM

চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা

সংগৃহিত


চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

রোববার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।

তফসিলের নির্দিষ্ট দিন তারিখ বলা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ মানে চলতি সপ্তাহ। অর্থাৎ ৮ থেকে ১৫ ডিসেম্বর ধরে নিতে পারেন।

ইসি সানাউল্লাহ বলেন, আজ আমাদের দশম সভা হয়েছে। এই সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন ও রীতির আলোকে তফসিলপূর্ব এবং তফসিলউত্তর কার্যক্রম নিয়ে আলোচনা। আপনারা জানেন অতি শিগগির জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করবো। তফসিলপূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত নিয়ম অনুযায়ী কিছু কাজ আছে। আমরা পুরা কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র প্রেরণ করা হবে।

তফসিল প্রসঙ্গে তিনি আরও বলেন, তফসিলপূর্ব যেসব কার্যক্রম আছে এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেগুলোর স্টক নেওয়া হয়েছে। এগুলো সম্বন্ধে সবাই জানেন। যেমন সংলাপ, আইন ও বিধির সংস্কার। ভোটার তালিকা চূড়ান্তকরণ সেটা হয়ে গেছে। পোস্টাল ভোট কাজ চলমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি