প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সি ই সি সহ ৫ কমিশনার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সি ই সি সহ ৫ কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৬:০৫:৫৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সি ই সি সহ ৫ কমিশনার

সংগৃহিত


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার। রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে যাচ্ছেন তারা।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ (রোববার) প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’

দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। আর সচিব রয়েছেন আখতার আহমেদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক