সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০১:৫৫:২৮ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা


আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু হয়েছে।

শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

মাউশির ৫ নির্দেশনা হলো

১. জেলা, উপজেলা বা থানায় এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান হতে পাঠ্যপুস্তকসমূহ বুঝে নিতে হবে।

২. সরবরাহকৃত পাঠ্যপুস্তক গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় "পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম’-এ প্রবেশ করে মেনুবারের ‘Chalan Management’-এর প্রযোজ্য স্থানে ক্লিক করে জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।

৩. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে।

৪. সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।

৫. প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক