কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি ভবন চতুর্থ তলায় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের ৯০ ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাছিবকে সভাপতি ও ৯১ ব্যাচের শিক্ষার্থী আবু জাফর দোলনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ৯০ ব্যাচের আব্দুল হামিদ বাবু, সহসভাপতি নাসরিন জাহান ফাতেমা, ৯৩ ব্যাচের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মদরিছ আলী, ৯৫ ব্যাচের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ৯২ ব্যাচের এড. আপ্তাব আলী। শীঘ্রই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে প্রথম অধিবেশনে প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হাছিবের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী, নাছরিন জাহান ফাতেমা, আব্দুল হামিদ বাবু, আব্দুল হেকিম, আবু জাফর দোলন, মোহাম্মদ মদরিছ আলী, মাহবুবুর রহমান, এড. আপ্তাব উদ্দিন, আব্দুল খালিক, আখতার হোসেন তালুকদার, আফজল হোসেন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, রুপন মিয়া, আমিনুল ইসলাম হামীম,৷ সাংবাদিক মোঃ ফারুক আহমদ, রুবেল আহমদ, শহীদ তালুকদার, শাহ আলম, আতিকুর রহমান সুজন, লিটন আহমদ, ফজল আহমদ, সুজন আহমদ, আজাদ মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।
JA




