কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবস পালিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবস পালিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৪:৫৪:১১ অপরাহ্ন

কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবস পালিত


মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীরমুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল,  উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, লিংকন তালুকদার প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো মুহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক