সিলেটে হরতাল : ফাঁকা সড়ক, সতর্ক পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সিলেটে হরতাল : ফাঁকা সড়ক, সতর্ক পুলিশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ১০:০১:৫২ পূর্বাহ্ন

সিলেটে হরতাল : ফাঁকা সড়ক, সতর্ক পুলিশ

ঢাকা-সিলেট মহাসড়কের চিত্র | ছবি : জৈন্তা বার্তা


সিলেটে বিএনপি-জামায়াতের রবিবারের (২৯ অক্টোবর) হরতাল চলছে। এতে সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। তবে গণপরিবহণ কম হলেও ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়ছে। অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন কম থাকায় সাধারণ মানুষজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আবার অনেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ছুটছেন গন্তব্যে। 

সরেজমিনে দেখা যায়, রেলপথ স্বাভাবিক থাকলেও হরতালে সিলেট বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন আপাতত চলাচল বন্ধ। এছাড়া নগরীর ভেতর ও বাইরের সড়কগুলোতে ছোট সব ধরনের যানবাহনই দেখা গেলেও বড় যানবাহনগুলো তেমন দেখা যায়নি।

গণপরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে।

এদিকে সকাল থেকেই সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ বলেন, হরতাল চলাকালে নিরাপত্তার চাদরে মুড়ানো থাকবে শহর। জনগণ যার যেমন স্বাধীনভাবে চলবে। যদি কেউ অন্যায়ভাবে কোনো গাড়িতে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে ছাড় দেওয়া হবে না। হরতালে জনগণের স্বাভবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। যদি কেউ কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে। জনগণের স্বাভাবিক জীবন যাত্রা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সব করা হবে।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে। পরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সন্ধ্যায় এক বিবৃতিতে আজ সকাল–সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, ঢাকায় তাদের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এ কর্মসূচি নিয়েছে। গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী