দক্ষিণ সুরমায় ঢিলেঢালা হরতাল : গাছ ফেলে সড়ক অবরোধ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ঢিলেঢালা হরতাল : গাছ ফেলে সড়ক অবরোধ

মোহাম্মদ সানোয়ার আলী, দক্ষিণ সুরমা

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০১:০৬:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ঢিলেঢালা হরতাল : গাছ ফেলে সড়ক অবরোধ

লালাবাজারে গাছ ফেলে সড়ক অবরোধ। ছবি : জৈন্তা বার্তা


দলীয় নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকা হরতাল দক্ষিণ সুরমায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মনিাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও বিভিন্ন সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা সহ  যানবাহন চলাচল করছে।

এদিকে, হরতালের সমর্থনে রবিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে গাছ ফেলে অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ ও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম।

প্রায় একই সময়ে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে। এছাড়াও দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর, বাবনা পয়েন্ট, পুরাতন পুলের মুখ, রেল গেইট সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

সকাল ৬টা থেকে বেলা বারোটা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

অপরদিকে, বিএনপি-জামায়াতের, সহিংস রাজনীতি, পুলিশের উপর হামলা হরতালের প্রতিবাদে চন্ডিপুলে শান্তি সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী