নগরীর জিন্দাবাজারে হরতালকালীদের ছত্রভঙ্গ দৃশ্য। ছবি : জৈন্তা বার্তা
সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে জামায়াতের ৪জন ও ছাত্রদলের ৩ নেতাকর্মী রয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) সকালে নগরীস্থ জিন্দাবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করা চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
জিন্দাবাজার পয়েন্টে সকাল সাড়ে ৮টার দিকে তাঁতীপাড়ার গলি থেকে বিএনপির কিছু নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়। মিছিলকারীরা উদ্দেশ্যে পুলিশ ফাঁকা গুলি করলে ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে আশেপাশে অলিগলিতে অভিযান চালায়। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
JA




