বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ইমরান
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে এর ধারাবাহিকতা বজায় রাখতে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
রোববার (২৯ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কর্তৃক সরকারের ২০২৩-২০২৪অর্থ বছরে বিভিন্ন উপকার ভোগীর মধ্যে সার, বীজ,হাঁস -মুরগী,চাল,নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন ৷
মন্ত্রী বলেন আমাদের জন্য এই দেশ দিয়ে গেছেন জাতীর পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান আর আজ তাঁরই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করতে সক্ষম হয়েছেন ৷তিনি বলেন প্রধান মন্ত্রী এদেশের গরীব দুংখী অসহায় মানুষের কথা চিন্তা করেই প্রায় ১ শত এর উপরে ভাতা চালু করেছেন এবং বিনা মুল্যে ঘর তৈরি করে দিচ্ছেন এর ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের উচিত আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুণরায় সরকার গঠনের সুযোগ করে দেয়া ৷ মন্ত্রী কৃষি অধিদপ্তরের মাধ্যমে ৩২৮৫জন কৃষকের মধ্যে প্রত্যেক কে ১ কেজি বীজ ও ২০ কেজি স্যার ,প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ১৪০জন উপকার ভোগীদের মধ্যে মোট ২৮০০হাঁস মুরগী প্রদান এবং ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ১৫কেজি করে ৩৩৮০জন উপকারভোগী র মধ্যে চাল বিতরণ ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১৬ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও১২টি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রত্যেক কে ২০ হাজার টাকা করে মোট ২লক্ষ চল্লিশ হাজার টাকার চেক বিতরণ করেন ৷
উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্তে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম,কোম্পানীগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপতাব আলী কালা,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সভাপতি মোহাম্মদ আছলম,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফারুক আহম ৷উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নের্তৃবৃন্দ ৷
JA




